উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রম জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধিরা।
সভায় উপজেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সেবার মান বৃদ্ধি, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

