ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে এক শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আলী হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাইদ্দিন ও মুবিনুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে জেলা, পৌর ও সদরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ পরবর্তীতে আনন্দ মিছিল আয়োজনের ঘোষণা দেন।
সমাবেশে আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, কেন্দ্র ঘোষিত ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ছাত্রসমাজ স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে ঝালকাঠি জেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

