Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল 

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন স্থানে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, উজানখলসী ইউনিয়ন তহসীল অফিসের সড়ক, দুর্গাপুর থানার প্রবেশ সড়ক, দুর্গাপুর ডিগ্রি কলেজের সড়ক এবং কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রধান ফটক নির্মাণ কাজ।

উদ্বোধন শেষে সাংসদ নজরুল ইসলাম মন্ডল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর প্রেসক্লাব এবং স্থানীয় সাংবাদিকদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপনসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।