Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

Link Copied!

আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

রোববার গভীর রাতে গ্রামের প্যারালাইসিসে আক্রান্ত মুনছুর সরদারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রোববার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শনে যান দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।