Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ৩, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে তিনটি উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী হাসির সাথে সবুজ মাঠে সোনালী ধানের হাসি একাকার হয়ে গেছে। সবুজ ধান ক্ষেতের মাঝে সোনালী ধানের শীষ বাতাসে দুলছে,যা অপূর্ব প্রকৃতিক দৃশ্য তৈরি করেছে। জেলার কোন কোন মাঠে ধান কাটা শুরু হয়েছে। তবে এক দিকে ধান কাটা শ্রমিকের মুজরী বেশী অন্য দিকে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা কৃষকের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিনটি উপজেলায় চলতি মৌসুমে ৫০ হাজার ৩০৭ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৩৪৬ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১০ হাজার ৩৩৭ হেক্টর এবং কালিয়া উপজেলায় ১৬ হাজার ৬২৬ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। চাষ হওয়া জমি থেকে ২ লাখ ৩০ হাজার ২০৮ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক আতাউর রহমান বলেন,চলতি মৌসুমে আমি ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছি। সারা বছর একটা ফসলের উপরই আমাদের ভরসা। বসে থাকলে তো ধান ঘরে উঠবে না। শ্রমিক না পাওয়ায় নিজেরাই ধান কাটা শুরু করেছি। বর্তমান একজন শ্রমিক কে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা মুজরী দিয়ে ধান কেটে লাভ থাকছে না। আকাশে মাঝে মধ্যে কালো মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে শ্রমিক সংকট-সব মিলিয়ে কৃষকের দুশ্চিন্তা বেড়েছে।

লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কৃষক টিপু সরদার বলেন,ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটা শ্রমিকের তীব্র সঙ্কট পড়েছি আমরা। এখন আর আগের মতো ধান কাটতে শ্রমিক পাওয়া যায় না। যারা ধান কাটা শ্রমিক ছিল তারা এখন শহরমুখী অথবা নিজেরাই ইজিভ্যান চাচ্ছেন। আমি দুই একর জমিতে ধান চাষ করেছি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। শ্রমিক কে একহাজার টাকা মুজরি দিয়ে ধান কেটে বাজারে বিক্রি করছি ৯৫০ থেকে ১০০০ টাকা মণ দরে তা হলে আমাদের লাভ কোথায় থাকলো।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান রোববার (৩মে) সকালে বলেন,কৃষকরা সরকারের প্রণোদনায় ধান বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ পেয়ে এ জেলার ব্যাপক আকারে বোরো ধান চাষ করেছে। একদিকে ধান কাটা শ্রমিক সংকটে রয়েছে,অন্য দিকে নতুন ধানের দাম ও কম। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা চলতি মৌসুমে বোরো ধান কেটে ঘরে তুলতে পারবে। তবে এবছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।