Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্যদের নতুন কার্যালয় উদ্বোধন, উন্নয়নে সম্পৃক্ততার আহ্বান

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মে ৪, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদের উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৪ মে) তেরখাদা সুপার মার্কেটের দ্বিতল ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। অবসর জীবনে তাদের অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ, যা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অবসরপ্রাপ্ত সদস্যদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। দেশপ্রেম যে আজীবনের অঙ্গীকার—এ কথাও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুস সালাম বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. বখতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আলী গফ্ফার, সার্জেন্ট (অব.) মো. পারভেজ আলম, সার্জেন্ট (অব.) মো. আব্দুস সামাদ, মো. আক্তারুজ্জামান ও মো. মাসরুর মোল্যা।

এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।