Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় শীর্ষ সন্ত্রাসী লাকী ও আবু আটক

নড়াইল প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও কথিত শীর্ষ সন্ত্রাসী লাকী মীর (৪৬) ও আবু তালুকদার (৩০)কে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নড়াগাতী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাবাড়ীয়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক লাকী মীরের বিরুদ্ধে নড়াইল ও নড়াগাতী ছাড়াও ঢাকা ও খুলনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে আবু তালুকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় অন্তত তিনটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কিছু তদন্তাধীন এবং কয়েকটির বিচার কার্যক্রম চলমান রয়েছে।

লাকী মীর কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলী মীরের ছেলে এবং আবু তালুকদার একই গ্রামের টিপু তালুকদারের ছেলে।

পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক থেকে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহিম বলেন, “একাধিক মামলার আসামী লাকী মীর ও আবু তালুকদারকে ডাকাতি মামলায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।