হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেসার্স মাইলস এগ্রো ফিড মিলস এর উদ্যোগে স্থানীয় মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার সোনামসজিদ পিরোজপুর এলাকায় মাইলস এগ্রো ফিড মিলস এর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার এজিএম মো: মাহিদুর রহমানের পরিচালনায় এবং সোনামসজিদের মেসার্স সুলতান এন্টার প্রাইজের প্রোপ্রাইটর মো: ফয়সাল বীন সাঈদ এর বাস্তবায়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্য চাষী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মাছচাষী মো: মাসুদ রানার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস এগ্রো ফিড মিলস এর পুষ্টি বিশেষজ্ঞ মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মার্কেটিং বিভাগের ডিজিএম মো: জিয়াউর রহমান এবং ময়মনসিংহ অঞ্চলের ডিজিএম মো: মিজানুর রহমান।
মতবিনিময় সভায় মাইলস এগ্রো ফিড এর তৈরিকৃত মাছ খাবারের তৈরি প্রক্রিয়া, গুণাগুণ, সহজলভ্যতা ও মূল্যসহ সার্বিক বিষয় তুলে ধরেন বক্তারা।
এসময় দীর্ঘদিন ধরে মাইলস এগ্রো ফিডের খাবার ব্যবহারকারী মাছচাষীরা তাদের অভিজ্ঞতা ও উপকারিতার কথা তুলে ধরে এই খাবার ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইলস এগ্রো ফিডের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি নয়াবাজার এলাকার এই প্রতিষ্ঠানের তৈরিকৃত ফিড মাছের পুষ্টির চাহিদা পূরণ, সঠিক সময়ে বেড়ে ওঠা ও সার্বিকভাবে মাছ চাষের জন্য খুবই উপযোগী উল্লেখ করে এই খাবার ব্যবহারের প্রতি আহ্বান জানান বক্তারা।

