Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের তিন সরকারি কলেজে ভর্তির সুযোগ পেল ৪৪৮১ শিক্ষার্থী, আসন খালি ২৫০৪

যশোর প্রতিনিধি
মে ৫, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম মেধা তালিকায় যশোরর তিনটি সরকারি কলেজে মোট ৬ হাজার ৯৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৪ হাজার ৪৮১ শিক্ষার্থী। ফলে এখনো খালি রয়েছে ২ হাজার ৫০৪টি আসন।

ভর্তি কার্যক্রমে থাকা তিনটি কলেজ হলো সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ যশোর এবং সরকারি সিটি কলেজ যশোর।

সরকারি এমএম কলেজে ১৯ বিষয়ে ৩ হাজার ৫৫৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৩ হাজার ৩২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ২২৯টি আসন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম জানান, ৮টি বিষয়ে কোনো আসন খালি নেই। তবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, অর্থনীতি ও ফিন্যান্সসহ কয়েকটি বিষয়ে কিছু আসন ফাঁকা রয়েছে। বিশেষ করে ফিন্যান্সে ৫৪টি আসন খালি রয়েছে।

সরকারি মহিলা কলেজে ৯টি বিষয়ে ১ হাজার ১৯০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে মাত্র ৩৬৪ শিক্ষার্থী। ফলে খালি রয়েছে ১ হাজার ১২৬টি আসন।

অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুকী জানান, বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি ও ভূগোলসহ প্রায় সব বিষয়েই উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা রয়েছে। দর্শনে মাত্র ১ জন শিক্ষার্থী ভর্তি সুযোগ পেয়েছে, যেখানে আসন ১১০টি।

সরকারি সিটি কলেজে ১২টি বিষয়ে ১ হাজার ৯৪০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৭৯১ শিক্ষার্থী। খালি রয়েছে ১ হাজার ১৪৯টি আসন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুনিবুর রহমান জানান, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, ইংরেজি ও ভূগোলসহ বেশিরভাগ বিষয়েই আসন শূন্য রয়েছে। হিসাববিজ্ঞানে ২০৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে মাত্র ৯ জন।

তিন কলেজের মধ্যে এমএম কলেজে ভর্তি হার তুলনামূলক বেশি হলেও মহিলা কলেজ ও সিটি কলেজে বিপুল সংখ্যক আসন খালি রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরবর্তী মেধা তালিকা ও রিলিজ স্লিপের মাধ্যমে এসব আসন পূরণ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।