Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নওগাঁ প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩টি গাঁজার গাছ ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ও মঙ্গলবার মধ্যরাতে জেলার পোরশা ও পত্নীতলা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে মঙ্গলবার রাতে নওগাঁর পোরশা থানার নুছনাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন (ছদ্মনাম/আটক ব্যক্তি) নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ। তিনি পোরশা থানার নিছনাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অপর অভিযানে পত্নীতলা উপজেলার আড়াইল গ্রামে কলাবাগানের ভেতর গাঁজা চাষের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নজরুল ইসলামের ছেলে আ. রাজ্জাককে আটক করে। পরে তার দেখানো মতে কলাবাগান থেকে ২টি বড় ও ১টি ছোটসহ মোট ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৭ কেজি।

এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুইটি পৃথক ঘটনায় পোরশা ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।