Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ৬, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) রাতে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামির প্যান্টের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) দুমকি থানার উত্তর শ্রীরামপুর এলাকার মোঃ ইউনুস আলী মৃধার ছেলে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।