Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিষ প্রয়োগে মৎস্য খামারে অর্ধকোটি টাকার ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি
মে ৬, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আনোয়ার মাতুব্বর আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর ও ভাঙ্গা থানাকে অবহিত করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।