গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আজকালের কণ্ঠ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি এ এস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিশিষ্ট চিকিৎসক ডা. সমীর চাকলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. গোলাম মোস্তফা হাওলাদার, বি এম বেলাল, মনীষ চন্দ্র বিশ্বাস, প্রেমানন্দ ঘরামী, আবু সাঈদ, তানবিরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

