Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হলেন লিপন ঘোষ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শরীয়তপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে সখিপুরের লিপন ঘোষকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। জেলা পর্যায়ে সংগঠনটির প্রথম কমিটি গঠিত হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

জানা যায়, তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ২০০২ সালে প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে আহ্বায়ক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর শরীয়তপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

নবগঠিত কমিটিতে বিজন চন্দ্র মণ্ডলকে আহ্বায়ক, পরাগ চন্দ্র দাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিদ্যুৎ পোদ্দারকে সদস্য সচিব এবং লিপন ঘোষসহ একাধিক নেতাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় লিপন ঘোষ বলেন, “আমাদের মাননীয় হুইপ মিয়া নূর উদ্দিন অপু ভাই, পালং-জাজিরার সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ভাই এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়া সংগঠনের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।