Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

Link Copied!

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 

‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজের পুকুরপাড় এলাকা থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা বিভাগের শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট টুঙ্গিপাড়া সরকারি কলেজ ইউনিটের টিচার্স ইনচার্জ মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. সাইদ মাহমুদ।

এ সময় আরও বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আক্তার রোজী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান।

বক্তারা বলেন, মানবতার সেবায় বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কেক কাটা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, হেনরি ডুনান্ট-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৮ মে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।