Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবলে ব্রাজিলের জয়, ভেড়ার মাংসের খিচুড়িতে আপ্যায়ন দুই দলকে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ৮, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ব্রাজিল সমর্থকরা ২-০ গোলে জয়লাভ করে। আয়োজক কর্তৃপক্ষ তাদেরকে একটি ভেড়া উপহার দেয়। তবে ভেড়াটি জবাই করে উভয় দলের খেলোয়াড়দেরকে খিচুড়ি দিয়ে ভোজ করানো হয়।

শুক্রবার (৮ মে) ভোর ৬টায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এ খেলাটি অনুষ্ঠিত হয়।

তরুণ ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী হুমায়ন আহমেদ তার প্রতিষ্ঠানের কর্মীদের কাজের পাশাপাশি কিছুটা বিনোদন দিতে মূলত এ খেলার আয়োজন করেন। গোয়ালন্দ ফুটবল একাডেমী এতে সার্বিক সহায়তা করে।

প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি তাহাজ্জুদ হোসেন তাহা, লুৎফর রহমান, সাইফুল ইসলাম রাজ্জাক, আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, সদস্য ডাঃ আব্দুল মাজেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নির্ধারিত সময়ের খেলায় আর্জেন্টিনা সমর্থক দলকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে। খেলায় সেরা নৈপুণ্যের পাশাপাশি দলের পক্ষে একটি গোল করে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক তৌফিক এলাহী। অপর গোলটি করেন রাশেদ আফ্রিদি।

প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ বলেন, সামনে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে তার প্রতিষ্ঠান আদদ্বীন কৃষি ভান্ডারের সাথে সংশ্লিষ্ট সকলকে কাজের পাশাপাশি কিছুটা বিনোদন দিতেই মূলত এই আয়োজন। আদদ্বীন কৃষি ভান্ডারের পক্ষ হতে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, চমৎকার একটি প্রীতি ম্যাচের জন্য আমি উদ্যোক্তা হুমায়ন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।