Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অসুস্থতার অজুহাতে ছুটি নেওয়ার অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অসুস্থতার কারণ দেখিয়ে বিদ্যালয় থেকে ছুটি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল্লাহ মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নেন। তবে পরে তাকে জামালপুর জজ কোর্টের বারান্দায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঘুরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা ওই শিক্ষক পারিবারিক ও জমিজমা সংক্রান্ত মামলার কারণে প্রায়ই আদালতে যাতায়াত করেন। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে অনেক সময় তিনি অসুস্থতার অজুহাতে ছুটি নেন কিংবা ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।

অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই সকালে বিদ্যালয়ে হাজিরা দিয়ে পরে চলে যান। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নেওয়াজ বলেন, “তিনি অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছিলেন। সেই অনুযায়ী ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে পরে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে আমার জানা নেই।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।