Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই আইসক্রীম ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২টি আইসক্রিম ব্যবসায়ীকে পৃথকভাবে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। এসময় উক্ত আইসক্রিম ফ্যাক্টরি বন্ধের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

সূত্র মতে, ১২ মে মঙ্গলবার দুপুর ২ টার দিকে র‍্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন।

এসময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক উক্ত আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও অপর এক অভিযানে একই এলাকায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এসময় উভয় ফ্যাক্টরি বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।