Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান আপু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। অটিজম সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং অটিজম শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।