Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদীখানে সাবেক ইউপি সদস্য ১১০ পিস ইয়াবাসহ আটক

Link Copied!

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান (৮৪) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং সৈয়দপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি সৈয়দপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, আটক হাসান খান এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।