Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির কুল্যার মোড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলা-র কুল্যার মোড়ে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়িদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় কুল্যার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কুল্যা ও বুধহাটা এলাকার সচেতন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ আলী, আশাশুনি প্রেসক্লাব-এর সভাপতি এস কে হাসান, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডা. এস কে রাজা, ডা. তাজ, যুব বিভাগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ইসলামী বক্তা হাবিবুল্লাহ বাহার হাবিবী, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বেলাল হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবদল নেতা সিরাজুল ইসলাম, মনজুরুল আলম এবং ব্যবসায়ী শেখ ফেরদৌস রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে কুল্যা ও বুধহাটা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত এসব অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।