Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের মশিয়াহাটীতে তিনদিনব্যাপী ধর্মদেউল পূজা উদযাপিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর উপজেলা-এর মশিয়াহাটীতে তিনদিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মদেউল পূজা উদযাপিত হয়েছে। উপজেলার কুলটিয়া ইউনিয়ন-এর আলীপুর, সুজাতপুর, হাটগাছা ও মশিয়াহাটী গ্রামে বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

তিনদিনব্যাপী আয়োজনে ভক্তরা মহাদেব শিবের পূজা-অর্চনায় অংশ নেন। শুক্রবার সুজাতপুর ধর্মদেউল পূজা উদযাপন কমিটির অন্যতম আকর্ষণ ছিল বড়শি সদৃশ্য লোহার হুকে সন্ন্যাসীদের ঝুলিয়ে চড়ক গাছ ঘোরানোর প্রাচীন ধর্মীয় আচার।

মশিয়াহাটী ডিগ্রী কলেজ মাঠে হাজারো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই ধর্মীয় আচারবিধি। এসময় ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এছাড়া ডহর মশিয়াহাটী কদমতলা বনানী সংঘের উদ্যোগে একই দিনে সামাজিক যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।