Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা আহ্বায়ক কমিটি গঠিত, সাইমুম সিরাজ আহ্বায়ক ও আশরাফুল ইসলাম সদস্য সচিব

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

“আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহ্বায়ক এবং মোঃ আশরাফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল-মিরাজের স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটি সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা মাগুরা জেলার বিভিন্ন ব্যক্তিকে সম্মানিত উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, আলী আহম্মেদ, কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ আলমগীর হাসান সোহান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তুহিন বিশ্বাস, কামরুজ্জামান জুয়েল, জাহিদ হাসান টুটুল, হাবিবুর রহমান হাবিব, এলেম মুন্সি, এনামুল ইসলাম, তুহিন আল মামুন, মোঃ রতন মন্ডল, ইব্রাহিম সরদার, কারিম মিয়া ও ফরিদ খান। এছাড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন মোঃ সুমন বিশ্বাস।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “জুলাই যোদ্ধাদের অধিকার, নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।”

এদিকে নবগঠিত কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।