Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্রেসওয়েতে চাকা মেরামতের সময় বাসের ধাক্কা: ফরিদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি 
মে ১৬, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজার নিকটবর্তী বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব আলী মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী তাকে সহায়তা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী মালবাহী ট্রাকটি ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে চালক ইয়াকুব আলী ও তার বাবা সড়কের পাশে ট্রাক থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত বাস তাদের সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা বাবা-ছেলে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।