Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী নিহত, আহত ১

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মানিক সরকার একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা সম্পর্কে দেবর-বৌদি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মানিক সরকার তার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর থেকে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে টুঙ্গিপাড়ার জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মানিক সরকারকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক শামীম শেখ (৩৫) কে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।