Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

ফরিদপুর প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় চলমান খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, খালের তলদেশ গভীর না করে শুধু দুই পাশের মাটি কেটে দায়সারা কাজ করা হচ্ছে। এতে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, ফরিদপুর-৪ আসন নিয়ে গঠিত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় সরকারের খাল খনন কর্মসূচির আওতায় বিভিন্ন খালে কাজ চলছে। সরকার দেশের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত ও পানি সংরক্ষণের লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নিয়ম অনুযায়ী খালের তলদেশ খনন করে গভীরতা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে অনেক স্থানে শুধু খালের পাড় ঘেঁষে মাটি কেটে সমান করা হচ্ছে। এতে পানি ধারণ ক্ষমতা বাড়ছে না এবং কৃষকেরাও কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, সরকারের মহৎ উদ্যোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ও সংশ্লিষ্টদের একটি অংশ ফায়দা লুটছে। তারা বলেন, “খাল খননের প্রকৃত কাজ না হওয়ায় কৃষকরা কোনো উপকার পাচ্ছে না। সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

এলাকাবাসীর দাবি, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অনিয়ম দৃশ্যমান হলেও অনেকে ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে সদরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, “এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”

স্থানীয় সচেতন মহল প্রকল্পের কাজ সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।