Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রেজাউল, সম্পাদক সজীব

Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীব দৌলা নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন কমিশনার মো. মুমিনুল ইসলাম।

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মো. রেজাউল ইসলাম ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগদীশ কুমার হালদার পান ৩৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে সজীব দৌলা ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পান ২৮৬ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে অজয় কুমার দাশ ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফিরোজ আহম্মেদ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।

নির্বাচন কমিশনার মো. মুমিনুল ইসলাম জানান, সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৮০১ জন ভোটারের মধ্যে ৭৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।