Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা ছিলেন।

কর্মজীবনে তিনি সাব-রেজিস্টার অফিসের হেড ক্লার্ক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি চার পুত্র ও চার কন্যা সন্তানের জনক ছিলেন।

মরহুমের জানাজার নামাজ ফেকামারা ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন কটিয়াদী কলা মহল জামে মসজিদের খতিব মাওলানা সিদ্দিকুর রহমান।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, স্থানীয় আলেম-উলামা এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।

এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।