Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
মে ১৬, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা শাখা।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহসহ বিভিন্ন উপজেলার আমির-সেক্রেটারিরা।

ঘোষিত তালিকা অনুযায়ী, গাজীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে মাওলানা সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম মনোনীত হয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গাজীপুর সদর থেকে অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে অ্যাডভোকেট আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কালিয়াকৈর, সদর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী মনোনীত হয়েছেন।

বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা কাজ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।