টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন করা হয়েছে।
শনিবার (১৭ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব শিক্ষক ও বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের নেতৃত্বাধীন যাচাই-বাছাই কমিটি এ নির্বাচন সম্পন্ন করেন।
নির্বাচিতদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শিবরুল ইসলাম, প্রধান শিক্ষক, জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন দীপ্তি রাণী বিশ্বাস, ৯ নং উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন গৌতম কুমার পাটারী, সহকারী শিক্ষক, ১০ নং বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) হয়েছেন কোহিনূর খানম, সহকারী শিক্ষিকা, ৪৮ নং বেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মিল্টন রায়, ৪৯ নং কদম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (নারী) হয়েছেন সবিতা রানী বিশ্বাস, ২ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ২৩ নং চিংগড়ী নবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় এসব শিক্ষক ও বিদ্যালয়কে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়েছে।

