Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানকে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে আপনারা যেভাবে ভাইরাল হয়েছেন, তা নিরসন করে শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে আরও মনোনিবেশ করুন। অযথা উপজেলা সদরে ঘোরাফেরা বন্ধ করুন। আমিও প্রথমে আপনাদের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকেই শিক্ষার প্রথম ধাপ অর্জন করেছি। তাই প্রাথমিক শিক্ষকদের আমি শ্রদ্ধার সঙ্গে ভালোবাসি।”

গতকাল রবিবার (১৭ মে) দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাশের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (প্লাবন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, এনসিপির সাধারণ সম্পাদক কাকা মিয়া, চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইব্রাহিম ফকির, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মহিতুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।