Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

চলতি বোরো মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে শ্রীবরদী খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পণ্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, স্থানীয় কৃষক, চালকল মালিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া উপজেলার ৭টি অটো রাইস মিল ও ৬টি হাস্কিং মিলের বিপরীতে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।