Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা খরকা হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন জামালপুর জেলা খামারবাড়ী প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল এবং বর্তমানে এ অর্জন আরও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশে খাদ্য নিরাপত্তা জোরদার হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে কৃষকরা বাজারে প্রতিমণ ধান ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করলেও সরকার খাদ্য গুদামের মাধ্যমে প্রতিমণ ধান ১৪৪০ টাকা দরে ক্রয় করছে, ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতিকুর রহমান এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবিরসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মৌরী তানিয়া মৌ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।