Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

প্রতিবেশীরা জানান, সকালে বাড়িতে ধান পরিষ্কারের কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় তিনি একটি ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর চেষ্টা করেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়।

এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।