কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, চুরি-ডাকাতি রোধ এবং আসন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, জামায়াতে ইসলামীর আমীর শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তারসহ অন্যান্যরা।
এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রীকালীন পুলিশ টহল জোরদার, যানজট নিরসন এবং বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

