Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন

মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও সেবাবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের মাধ্যমে স্থানীয় জনগণ আরও দ্রুত ও উন্নত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবন ও হলরুম পরিদর্শন করেন। স্থানীয়রা এই উন্নয়নকে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।