Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে গ্রাম আদালত প্রকল্পের সমন্বয় সভা

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুরীতে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্থানীয় অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১৮ মে, ২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।

খালিয়াজুরী উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুড়ি নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম। বক্তব্য রাখেন উপস্থিত সদস্যবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, “গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের আইনি জটিলতা ও মামলার জট অনেকটাই কমিয়ে আনা সম্ভব । এই কার্যক্রমকে শতভাগ সফল করতে সরকারি ও বেসরকারি সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।” উক্ত সমন্বয় সভায় স্থানীয় অংশীজনরা গ্রাম আদালতের প্রচার ও প্রসারে তাদের মূল্যবান মতামত এবং সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশীজন এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।