Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপা- লাঙ্গল বাঁধ সড়কের পাশে পাঠানপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
মে ১৯, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এ অনুযায়ী মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, ঝিনাইদহ সড়ক বিভাগের আওতাধীন  শেখপাড়া -শৈলকুপা-লাঙ্গলবাঁধ – ওয়াপদা প্রজন্ত  মহাসড়ক প্রশস্তকরণ, সরলীকরণ ও মজবুতকরণ প্রকল্পের আওতায় শৈলকুপার ৬৫ নং পাঠানপাড়া মৌজা ও ৬৭ নং হেতেমপুর মৌজার অন্তর্ভুক্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বসতবাড়ি ও স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের জমি ও ভবন দখল পুনরুদ্ধার অধ্যাদেশ, ১৯৭০ এবং ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ এর ৪ ধারার ক্ষমতাবলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা পিযুষ চন্দ্র দে, শৈলকুপা থানা পুলিশের সদস্যরা, ফায়ার সার্ভিস,  বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারা বিভাগের স্টেট আইন কর্মকর্তা পীযূষ দে জানান  নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে  অভিযানের সময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।