Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মে ১৯, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সোমবার (১৯ মে) দুপুর ১২টায় তিনি দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদের ডাকবাংলো চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

এসময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাস জমি, সড়ক-মহাসড়কের পাশে, নদীর পাড়ে ও সরকারি প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দৌলতপুরের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। উপস্থিত সবাই নিজ নিজ মতামত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।