Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এর সাথে বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

সভায় বাগেরহাট জেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম সামছুর রহমান, অর্থ সম্পাদক এসএম আমিরুল হক বাবু, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম আকিন্জি, নির্বাহী সদস্য মোল্লা মাসুদুল হক, মোল্লা আঃ রব, সৈয়দ শওকত হোসেন এবং সিনিয়র সদস্য শওকত আলী বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সাবেক সভাপতি বাবুল সরদার, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু ও এস এস সোহান, সিনিয়র সদস্য নকীব সিরাজুল ইসলাম, খন্দকার আকমল উদ্দীন সাখী, অলীপ ঘটক, আল আমিন খান সুমন, নেয়ামুল হাদী রানা সহ বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বাগেরহাটকে সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধ, দখলবাজি ও ইভটিজিং মুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি এ কাজে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করেন।

সভা শেষে তিনি বাগেরহাট প্রেসক্লাব পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।