Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মহিতুল ইসলাম

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদরস্থ ৬২নং একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলাম চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, তিনি ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের সময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৫ জন। তার দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে। ফলে শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০৫ জনে পৌঁছেছে।

শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা চারবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। গত ১৮ মে (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসের উপস্থিতিতে তাকে ২০২৬ সালের জন্য উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।

তার এই ধারাবাহিক সাফল্যে স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক প্রশংসা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ বিষয়ে মহিতুল ইসলাম বলেন, সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করলেও অনেক অভিভাবক এখনও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় তিনি সর্বাত্মক সহায়তা দিয়ে থাকেন। তার মতে, শ্রেষ্ঠত্বের স্বীকৃতির চেয়ে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় প্রধান শিক্ষক মহিতুল ইসলাম-কে ২০২৬ সালের জন্য শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।