Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্মৃতিবিজড়িত গাজীপুরে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ১৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক , গাজীপুর

আগামীকাল বুধবার গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে গাজীপুরে এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে, সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার।

গাজীপুর সিটি করপোরেশনের প্রসাসক মো. শওকত হোসেন সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলাজুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।