Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Link Copied!

মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাকিল অটো রাইস মিলের ব্যবস্থাপক আজিজুল আহসান, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, সাজ্জাদ হোসেন হীরা,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার দুইশত ৭১ মে. টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৬ মে. টন চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

। তারিখঃ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।