Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে হয়রানিমূলক মামলার প্রতিকার চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২০ মে) দুপুর ১২ টায় ফয়লাহাটের সন্তোষপুর গ্রামের মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান তার বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সন্তোষপুর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগে জানান, গত ৫ আগস্ট ২০২৪ তারিখের পরর থেকে পারগোবিন্দপুর এলাকার মৃত শামছুউদ্দিন পাটোয়ারীর ছেলে মোস্তফা কামাল হালিম বিভিন্নভাবে তার (মুক্তিযোদ্ধা খলিলের) নিজ মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলে অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে পিছু হটে। পরবর্তীতে তিনি রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন এবং প্রশাসন তার সম্পত্তি রক্ষায় পদক্ষেপ নেয় বলে তিনি জানান। তিনি আরো জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর অভিযুক্তের ছেলে ইসতিয়াক বাসিত তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে তিনি এক লাখ টাকা দিতে বাধ্য হন। এরপর গত ১৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার সময় ইসতিয়াক, মিলন মল্লিক, আসাদ শেখসহ ৮-১০ জন তার বাড়িতে এসে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে ফয়লা চৌরাস্তা এলাকায় তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় পুনরায় তিনি ইউএনও ও এসিল্যান্ড বরাবর আবেদন করলে ঘর নির্মাণ কার্যক্রম বন্ধ থাকে বলে জানান। তবে পরবর্তীতে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভূমি আইনে মামলা (নং-৫৯/২৬) দায়ের করা হয়। এরপর ১৭ মে ২০২৬ তারিখে তার স্ত্রী, কন্যা, জামাতা ও আত্মীয়সহ মোট ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির অভিযোগ তুলে আরেকটি মামলা (নং-৪৩/২৬) করা হয়েছে বলে তিনি জানান।বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে দাবী করেন।

তিনি আরও জানান, আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং হয়রানির হাত থেকে মুক্তি চাই। স্বাধীন দেশে চাঁদাবাজির শিকার না হয়ে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার চাই। প্রশাসনের কাছে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারি ও তার ছেলে ইশতিহার বাসিতের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ৯১ সাল থেকে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এসিল্যন্ড সাহেবের ওখানে শালিশ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।