Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মো.শফিকুল ইসলাম

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি 
মে ২০, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম।

তিনি কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শফিকুল ইসলাম উপজেলার দত্তের পশুরিবুনিয়া গ্রামের মোঃ লাল মিয়ার বড় সন্তান।

উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে তাকে এ সম্মাননা দেওয়া হয়। কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এ গৌরব অর্জন করেছেন বলে জানা গেছে।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আধুনিক ও গুণগত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।