Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে চিকিৎসক-নার্সদের মানববন্ধন

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

শরিয়তপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও নার্সের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১) সকাল ১১ টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট আশরাফুল ইসলাম তুহিন, মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ, ডা. মোহাম্মদ তামিম, ডা. মাহমুদা মিলি, ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. ফাইজা রোশনী, ডা. আলকাস তাহমিদসহ নার্স, কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর কোন ডাক্তারই ইচ্ছাকৃতভাবে কোন রোগীকে মারতে পারে না। আমরা আপ্রাণ চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ সেবা দিতে। তবুও আমাদের ওপর হামলা হয়। আমাদের দাবি হলো কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে। সেই সাথে ডা. নাসির ইসলাম ও নার্সের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মরত চিকিৎসকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।