Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা উপকরণ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ

আগৈলঝাড়া ( বরিশাল) প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া ( বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হরেন্দ্র নাথ বালার ১০তম স্বরন সভায় তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইন্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়নে ও স্কুল কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে বিদ্যালয় হলরুমে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিডি ( অব:)  ভরত চন্দ্র  বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ প্রশান্ত রায়।

এছাড়া বক্তব্য রাখেন ড. বিনয় ভুষন রায়, কবি ও লেখক ভিস্মদেব বাড়ৈ, শিক্ষক  চন্দনা বিশ্বাস, পরেশ চন্দ্র বিশ্বাস, অরুন হালদার, বিবেক বৈদ্য, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ। অনুষ্ঠানে হরেন্দ্র-মালতী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়ন ও উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধীসহ বিভিন্ন  ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, নগদ অর্থ, শিক্ষা উপকরন ও একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।