Nabadhara
ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৫ আগস্ট) বাদ যোহর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী আল মাদরাসাতুল ইসলামিয়া আল আরাবিয়া ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে কোম্পানির CSR কার্যক্রমের আওতায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবু জাফর সিদ্দিক, উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব আরিক ইয়াসির রুশদী, সহকারী প্রকৌশলী জনাব মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী জনাব কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ ইমরান হোসাইন, মাদরাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।