আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১,১৪০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও ৪৫৯ জন অনুপস্থিত ছিল। ফলে ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আশাশুনির তিনটি কেন্দ্র হলো—আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ এবং আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. রব এবং মডেল স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। তাঁদের দিকনির্দেশনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্বরত কর্মকর্তারা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কঠোর দায়িত্ব পালন করেন।

