বাগেরহাটর চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে হাড়িয়ার ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বি,এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, আ’লীগের সভবাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সৈয়াদ জান্নাত আলী, সাধারন সম্পাদক মোঃ আজগার মোল্লা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

